বিশ বছরের সংসার যখন ভাঙতে হয়, তখন মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত হয়ে যায়। সব কিছু অর্থহীন বলে মনে হয়। একটু নিজেকে শুধরে নিলেই এসকল পরিস্থিতি জীবনে আসে না। কিন্তু খুব কম মানুষই নিজেকে শোধরাতে জানে।
মিঃ স্বামী একটা ব্যাংকের ডেপুটি ম্যানেজার। আর মিসেস ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। বর সাহেব স্ত্রীর সাথে চরম লেভেলের কৃপণতা ও ছোটলোকি আচরণ করতেন। ২০ বছরের সংসার সর্বদা দ্বন্দ্ব ও বিরোধে কেটেছে। জীবনের গোল্ডেন এইজ পার হয়ে গেলেও সে অশান্ত পরিস্থিতি আজ অবধি একটুও শান্তিময় পরিস্থিতিতে বদলায় নি। গত এক বছর ধরে মামলাটি পরিচালনা করে, নিজেই হাঁপিয়ে উঠেছি। মানুষ এমন কেন হয়! এত কৃপণতা না করলেই কি নয়! লাখ টাকা বেতন পেয়েও স্ত্রীর চিকিৎসার খরচ দিতে শ্বশুরবাড়ির লোকদের বাধ্য করতে হবে!

No comments:
Post a Comment